বদলগাছীতে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিনসহ বিভিন্ন সামগ্রী বিতরণ
এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :নওগাঁর বদলগাছী উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় সেলাই মেশিন, খেলার সামগ্রী,কৃষি প্রণোদনার বীজ ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচু-নিচু বেঞ্চ সরবরাহ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল
উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা ইনচার্জ রুহুল আমিন, উপজেলা ইঞ্জিনিয়ার শাহিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী সহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও উপকারভোগীরা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের খেলাধুলার মান উন্নয়নের লক্ষ্যে ২৪০টি ফুটবল , ১০ টি ক্রিকেট খেলার সামগ্রী সেট ও ১০ টি ভলিবল সেট এবং পাঠদানের পরিবেশ উন্নয়নে উঁচু-নিচু বেঞ্চ ৮৪ জোরা বিতরণ করা হয় । এছাড়াও প্রকৃতি দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ৩০ কেজি করে চাল ও নগদ অর্থ এবং নারীর আর্থিক সচ্ছলতা লক্ষ্যে উপকারভোগি নারীদের মাঝে সেলাই মেশিন এরং প্রান্তিক কৃষকদের মাঝে ৪৫৬৬ জন কৃষককে প্রণোদনার বীজ বিতরণ কড়েন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের গৃহিণীদের ১৫০ জনের মাঝে পশুদের শস্য খাদ্য বিতরণ করা হয়।



