আগুনে পুড়ে ঝলসে গেল ৮ বছরের নূরীর স্বপ্ন
তৈয়বুর বহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের ডিমা গ্রামের ভ্যান চালক মোঃ ইকবাল আলীর ৮ বছরের শিশু কন্যা ইসরাত জাহান নূরী এক হৃদয়বিদারক ঘটনার শিকার হয়েছে।
গত ২০২৫ সালের ২০ নভেম্বর বাড়ির পাশের জমিতে খেলাধুলা করার সময় হঠাৎ আগুনে পুড়ে তার শরীরের বেশ কিছু অংশ গুরুতরভাবে ঝলসে যায়।

পরিবারের লোকজন দ্রুত তাকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানোর পরামর্শ দেন। পরে রাজশাহীতে চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকরা আরও উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে নেওয়ার নির্দেশ দেন।
কিন্তু দুঃখজনক হলেও সত্য হতদরিদ্র ভ্যান চালক বাবা টাকার অভাবে এখনো তার মেয়েকে ঢাকায় নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা করাতে পারছেন না।
ইসরাত জাহান নূরী স্থানীয় ডিমা বসুন্ধরা কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল। কিন্তু দুর্ঘটনার পর থেকে দীর্ঘ কয়েক মাস ধরে সে স্কুলে যেতে পারছে না। বর্তমানে তার শরীরের অবস্থা এতটাই খারাপ যে, ঠিকমতো পোশাক পরাও তার জন্য অসম্ভব হয়ে পড়েছে।
এমতাবস্থায় অসহায় পরিবারটি দেশবাসীর কাছে সাহায্যের হাত বাড়িয়েছে। একটি শিশুর জীবন বাঁচাতে সকলের সহযোগিতাই হতে পারে বড় আশীর্বাদ।
সহযোগিতার জন্য বিকাশ নম্বর: ০১৭৩৯-১২৬৮৪৫
আসুন, মানবতার হাত বাড়িয়ে দেই ছোট্ট নূরীর মুখে আবার হাসি ফুটাতে এগিয়ে আসি।




