বুড়িচংয়ে পুলিশের অভিযানে ৮ মাদকসেবী গ্রেফতার

বুড়িচংয়ে পুলিশের অভিযানে ৮ মাদকসেবী গ্রেফতার

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:কুমিল্লার বুড়িচংয়ে মাদক সেবনের অভিযোগে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে বুড়িচং থানা পুলিশের একটি দল উপজেলার বাকশিমুল ইউনিয়নের পাল্টি রাজাপুর এলাকায় বাচ্চু মিয়ার বাড়ির সামনে কুমিল্লা-বাগড়া সড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে মাদক সেবনের অভিযোগে ৮ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা নগরীর শুভপুর এলাকার মদন সাহার পুত্র ইমন সাহা (২৫); ধননঞ্জয় এলাকার জীবন চন্দ্র শীলের পুত্র জয় চন্দ্র শীল (২৫); চকবাজার (পুলিশ ফাঁড়ী সংলগ্ন) এলাকার মৃত রিঞ্জন চক্রবর্তীর পুত্র লিটন চক্রবর্তী (৪০); ভাটপাড়া এলাকার জাকির হোসেনের পুত্র আল আমিন (২৫); কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভাটপাড়া (আইএমপি বেকারি সংলগ্ন) এলাকার লিটন মিয়ার পুত্র রায়হান কবির রাব্বি (৩৩); বুড়িচং উপজেলার ছোট হরিপুর এলাকার জাহের মিয়ার পুত্র মোঃ ইউসুফ (৩০); শিমপুর এলাকার আঃ মতিনের পুত্র রাকিব (২৩); এবং কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভূবনঘর, বিষ্ণপুর এলাকার আলী হোসাইনের পুত্র তাসরিফ হাসান লিয়ান (২৩)।

ওসি মোঃ লুৎফুর রহমান আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কেউ মাদক সেবন বা ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।

পরে গ্রেফতারকৃতদের বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মাদকদ্রব্য সেবনের বিষয়টি নিশ্চিত করে লিখিত মতামত প্রদান করেন। এরপর তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️