আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ

প্রশিক্ষণে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫টি থানার নারী ও শিশু বিষয়ক হেল্প ডেস্কে কর্মরত অফিসারসহ ২৫ জন পুলিশ কর্মকর্তা অংশ নেন

আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে যৌন নির্যাতনের শিকার শিশু অনুসন্ধান, উদ্ধার এবং শিশুবান্ধব আদালত পদ্ধতি বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের অংশগ্রহণে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা পুলিশ লাইনসে নারী পুলিশ ব্যারাকের প্রশিক্ষণ কক্ষে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে বিভিন্ন সেশন পরিচালনা করেন পুলিশ পরিদর্শক মাছুমা মুস্তারী ও মো. ওবায়দুল হক। যৌন নির্যাতনের শিকার শিশু অনুসন্ধান, উদ্ধার প্রক্রিয়া এবং শিশুবান্ধব আদালত পদ্ধতি প্রক্রিয়াগুলো অংশগ্রহণমূলক আলোচনা করা হয়। প্রশিক্ষণে পুলিশ পরিদর্শক মো. বজলার রহমান মুখ্য ভূমিকা পালন করেন।

সূচনা বক্তব্যে প্রকল্প সমন্বয়কারী এস,এম, আহসান উল্লাহ সরকার প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সামনে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং কাক্সিক্ষত প্রত্যাশার কথা তুলে ধরেন।

প্রশিক্ষণে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫টি থানার নারী ও শিশু বিষয়ক হেল্প ডেস্কে কর্মরত অফিসারসহ ২৫ জন পুলিশ কর্মকর্তা অংশ নেন। অংশগ্রহণকারীরা মনে করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে থানাগুলোতে নারী ও শিশু ভিকটিমের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিশু ভিকটিমদের বিকল্প পন্থায় সমস্যা সমাধানের ওপর গুরুত্ব তুলে ধরা হয় প্রশিক্ষণে।

ডাচ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স, নেদারল্যান্ডস এবং ফ্রি অ্যা গার্ল নেদারল্যান্ডস’র সহযোগিতায় ডাউন টু জিরো অ্যালায়েন্স বাংলাদেশ (স্টেপিং আপ দ্য ফাইট অ্যাগেইনস্ট চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন) প্রকল্পের আওতায় অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এই প্রশিক্ষণের আয়োজন করে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️