চাঁপাইনবাবগঞ্জে বন্যা দূর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ঢাকাস্থ সমিতি

চাঁপাইনবাবগঞ্জের বন্যা দূর্গত এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি।

চাঁপাইনবাবগঞ্জে বন্যা দূর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ঢাকাস্থ সমিতি

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের বন্যা দূর্গত এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। শুক্রবার (২২ আগস্ট) জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর, বোগলাউড়ি, পাঁকা কদমতলা, পাঁকা নিশিপাড়া, দূর্লভপুর ও মনাকষা এলাকার অসহায় বানভাসী পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম মানিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জহিরুল ইসলাম, সমাজসেবা সম্পাদক আনারুল ইসলামসহ সমিতির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণকালে সাধারণ সম্পাদক জানান, চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়নপুর ইউনিয়ন এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা, উজিরপুর, দূর্লভপুর ও মনাকষা ইউনিয়নের প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছেন। চারিদিকে শুধু পানি আর পানি থাকার কারণে তাদের কোন কাজ নেই। তারা অসহায়, না খেয়ে দিন পার করছে। আর তাই আমরা অসহায় এই মানুষদের সাহায্যার্থে ত্রাণের বিতরণকৃত ১২ শত প্যাকেটের প্রতিটিতে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ কেজি তেল ও হাফ কেজি গুড় বিতরণ করেছি।

এছাড়াও আগামীকাল শনিবার জেলার সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের ১১ রশিয়া এবং শান্তিনগর হাট এলাকার বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করাসহ অসহায় মানুষদের মাঝে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির এমন সহায়তা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️