চাঁপাইনবাবগঞ্জে সুজনের নতুন কমিটি গঠন

সুজন সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে সুজনের নতুন কমিটি গঠন

সুজন-সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলার বার্ষিক সাধারণ সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিগত জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি নির্বাচিত করা হয়েছে।

নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীরকে সভাপতি ও যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মনোয়ার হোসেন জুয়েলকে সম্পাদক পুনঃনির্বাচিত করে সুজন এর নতুন চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়।

শনিবার সকাল ১০টায় নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সরাসরি কন্ঠভোটে আগামী ৩ বছরের জন্য এই নতুন কমিটি নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক রবিউল আলম টুটুল, সহ-সভাপতি মনিরুল ইসলাম, এ্যাডভোকেট ওমর ফারুক, শিক্ষক নওসাবা নওরীন নেহা ও গৃহীনি আতিকুন নাহার। যুগ্ম সম্পাদক মাসিদুর রহমান ও সহকারী প্রধান শিক্ষক মোস্তাক হোসেন, অর্থ সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু হানজালা, সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম মনির, প্রচার সম্পাদক তারেক রহমান, সহ-প্রচার সম্পাদক নাসিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আব্দুল আওয়াল, পরিবেশ বিষয়ক সম্পাদক কাশেদ আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর আব্দুল বারি, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম বেগম, প্রকাশনা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, তথ্য বিষয়ক সম্পাদক জিয়াউল হক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এটিএম ফরহাদ রেজা, জনসংযোগ বিষয়ক সম্পাদক রবিউল আলম, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল খায়ের এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক গোলাম জাকারিয়াসহ ৫১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি নির্বাচিত করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে আয়োজিত বার্ষিক সাধারন সভায় সভাপতিত্ব করেন আসলাম কবির। এরপর প্রয়াত সভাপতি এ্যাডভোকেট সৈয়দ শাহজামালের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। 

সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা কমিটির সহ-সভাপতি রবিউল আলম টুটুল। সুশাসনের জন্য নাগরিক সুজনের কর্ম পরিধি এবং সমসাময়িক বিষয়ে বক্তব্য রাখেন, জেলা সম্পাদক সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল। সাংগঠনিক সম্পাদক মাসিদুর রহমান মাসুদের উপস্থাপনায় সাধারন সভায় উম্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, সাবেক কোষাধ্যক্ষ মোস্তাক হোসেন, সাংবাদিক তারেক রহমান, ফারুক আহমেদ চৌধুরী, প্রচার সম্পাদক আবু হানজালাসহ উপস্থিত সদস্যগণ। শেষে উপস্থিত সদস্যদের সরাসরি কন্ঠভোটে নির্বাচিত নতুন জেলা কমিটি নির্বাচিত করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️