শিবগঞ্জে স্কুলছাত্র হত্যার প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান

শিবগঞ্জে স্কুলছাত্র হত্যার প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আবদুল করিম (১৬) নামে নবম শ্রেণীর স্কুল শিক্ষার্থীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আদিনা ফজলুল হক সরকারি কলেজ ও এলাকাবাসীর ব্যানারে মনাকষা ঈদগাহ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন- নিহত স্কুল শিক্ষার্থীর বাবা আবদুস সাত্তার, বড়ভাই শহিদুল ইসলাম, মা কারিমা বেগম ও রিপন আলীসহ অন্যরা।

বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে আবদুল করিমের সহপাঠী ও এলাকাবাসীসহ শতাধিক মানুষ অংশ নেন।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট রাতে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের আবদুস সাত্তারের ছেলে ও হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী আবদুল করিমকে কুপিয়ে হত্যা করে একটি আমবাগানে মরদেহ ফেলে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের মা কারিমা বেগম বাদী হয়ে শিবগঞ্জ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, হত্যাকারী ধরতে সর্বোচ্চ চেষ্টা করছে পুলিশ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️