নওগাঁয় অনুষ্ঠিত হতে যাচ্ছে লেখক সম্মেলন

নওগাঁয় চর্যাপদের অন্যতম কবি কাহ্নপার নামে প্রদত্ত 'কাহ্নপা সাহিত্য পদক' প্রদানসহ দুই দিনব্যাপী লেখক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ ও ১৮ জুলাই।

নওগাঁয় অনুষ্ঠিত হতে যাচ্ছে লেখক সম্মেলন

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার: নওগাঁয় চর্যাপদের অন্যতম কবি কাহ্নপার নামে প্রদত্ত 'কাহ্নপা সাহিত্য পদক' প্রদানসহ দুই দিনব্যাপী লেখক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ ও ১৮ জুলাই।

শিল্প- সাহিত্য বিষয়ক স্থানীয় সংগঠন নওগাঁ সাহিত্য পরিষদ ৪র্থ বারের মত এর আয়োজন করতে যাচ্ছে।  

গত কাল রাতে মুক্তির মোড় পার্ক ভিউ রেস্টুরেন্টের সেমিনার কক্ষে সংগঠনের উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সভায় সর্ব সম্মতিক্রমে এই তারিখ নির্ধারণ করা হয়।

এসময় সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য কবি ও গল্পকার হাবিব রতনের সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও গবেষক বরেন্দ্র ফরিদ, বরেন্দ্র রেডিওর সিইও কথাসাহিত্যিক মাহফুজ ফারুক,সংগঠনের সাধারণ সম্পাদক গল্পকার ও চর্যাপদ গবেষক আশরাফুল নয়ন,কবি ও সাহিত্য বিষয়ক ছোটকাগজ 'সলক' সম্পাদক অনিন্দ্য তুহিন,

কবি ও সাহিত্য বিষয়ক ছোটকাগজ 'রুপন্তর' সম্পাদক রবিউল মাহমুদ, শিশু- কিশোর বিষয়ক কাগজ 'পুস্প কেতন' সম্পাদক খোরশেদ আলম রাজু, প্রজন্মের আলো পত্রিকার বার্তা সম্পাদক আবু রেজা, কবি রিমন মোরশেদ, আমিনা দেবনাথ প্রমূখ।

আগামী ১৭ ও ১৮ জুলাই নওগাঁয় অনুষ্ঠিতব্য লেখক সম্মেলনে নওগাঁ জেলার ১১ উপজেলাসহ সারাদেশ হতে শতাধীক কবি- সাহিত্যিক অংশ গ্রহন করবেন।

সম্মেলনে জুড়িবোর্ড নির্বাচিত একজন কবি, একজন কথাসাহিত্যিক ও একজন ছোটকাগজ সম্পাদকসহ মোট তিনজনকে 'কাহ্নপা সাহিত্য পদক' প্রদান করা হবে।

পুরস্কার হিসেবে প্রত্যেকের জন্য থাকবে নগদ ১০ হাজার টাকা অর্থ পুরস্কার, পদক, সম্মাননাপত্র ও উত্তরীয়।

উল্লেখ্য নওগাঁ সাহিত্য পরিষদ প্রদত্ত 'কাহ্নপা সাহিত্য পদক ২০২৪' পেয়েছেন কবিতায় দেশ বরেণ্য কবি আমিনুল ইসলাম ও সাহিত্যের জনপ্রিয় ছোটকাগজ 'দাগ' সম্পাদনায় কবি মিজানুর রহমান বেলাল।

জুড়িবোর্ডে নির্বাচিত 'কাহ্নপা সাহিত্য পদক-২০২৫ কবি- সাহিত্যিকের নাম সম্মেলনের একসপ্তাহ পূর্বে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️