নওগাঁ সাহিত্য পরিষদের আয়োজনে স্বাধীনতার কবিতা সন্ধা

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :নওগাঁয় স্বাধীনতার কবিতা সন্ধা অনুষ্ঠিত হযেছে। শনিবার সন্ধায় নওগাঁ সাহিত্য পরিষদের আয়োজনে মুক্তির মোড় মৃত্তিকা এ্যাডফার্মে এ কবিতা সন্ধা অনুষ্ঠিত হয়েছে ।
নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি ড. আইউব আলীর সভাপতিত্বে কবিতা পাঠ করেন বাচিক শিল্পি ও সংগঠনের উপদেষ্টা কায়েস উদ্দীন, সহসভাপতি কবি রবিউল মাহমুদ, সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন, কবি ও কথা সাহিত্যিক মনোয়ার লিটন, কবি রিমন মোরশেদ, হাসমত আলী, এম এ ওয়াজেদ প্রমুখ।
এসময় উপস্থিত কবিতা পাঠের উপর আলোচনা করে কথা সাহিত্যিক রবিউল করিম, গল্পকার হাবিব রতন, সাপ্তাহিক প্রজন্মের আলো পত্রিকার সম্পাদক আব্দুর বহমান রিজভী, বাচিক শিল্পি রোকেয়া শাকিলা।
অনুষ্ঠানে কবিতা পাঠের পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নিহত সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।




