নওগাঁর মহাদেবপুরে ব্রীজের নিচ থেকে জবাই করা লাশ উদ্ধার 

নওগাঁর মহাদেবপুর উপজেলার একটি ব্রীজের নিচে থেকে এক ডাকাতের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ

নওগাঁর মহাদেবপুরে ব্রীজের নিচ থেকে জবাই করা লাশ উদ্ধার 

এবিএস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলার একটি ব্রীজের নিচে থেকে জাইদুল ইসলাম (৪২) নামের এক ডাকাতের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যার সময় ধান কাঁটা আদিবাসী শ্রমিকরা দেখতে পেয়ে থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।  

নিহত জাইদুল পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের কোতালী গ্রামের বাসিন্দা মৃত অছিম উদ্দিনের ছেলে।  

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, উপজেলার কালনা গ্রামের একটি মাঠে স্থানীয় আদিবাসীরা ধান কাটার কাজ করছিলেন। তাদের কাজ শেষে সন্ধ্যার সময় বাড়ি আসার সময় গ্রামীণ সড়কের একটি ব্রীজের নিচে পলিথিন দেখতে পায় তারা। তাদের মধ্যে থেকে একজন নারী সেই পলিথিনের কাছে গিয়ে গলা কাঁটা একটি লাশ বাঁধা দেখে চিৎকার দেয়। সে সময় তাদের চিৎকারে অন্যরা এসে থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে স্থানীয়রা আরও বলেন, নিহত জাইদুল ইসলাম একজন ডাকাত ছিলো। সে চুরি, ছিনতাই ও ডাকাতি করতো। তার নামে বিভিন্ন থানায় কয়েকটি মামলা আছে। 

সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. হাশমত আলী বলেন,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন অন্তে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আগামীকাল ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হবে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাইয় ও ডাকাতির কয়েকটি মামলা আছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️