নিয়ামতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভ্যান চালকের মৃত্যু

নিয়ামতপুরে বিদ্যুৎ সৃষ্ট হয়ে ব্রিটিশ (৩২) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরাপাড়া গ্রামের কাঁঠালপাড়ায় এ ঘটনা ঘটে

নিয়ামতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভ্যান চালকের মৃত্যু

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নিয়ামতপুরে বিদ্যুৎ সৃষ্ট হয়ে ব্রিটিশ (৩২) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরাপাড়া গ্রামের কাঁঠালপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্রিটিশ ওই গ্রামের বাসিন্দা।

নিহতের স্বজনরা জানায়, ব্রিটিশ চার্জার ভ্যানের ভাড়া মেরে জীবিকা নির্বাহ করতো। দিন শেষ যা আয় হতো তা দিয়েই ছোট ছোট দু"সন্তান ও স্ত্রীকে নিয়ে চলতো তার সংসার। ঘটনার আগের রাতে সে তার ভ্যান গাড়িটি নিজ বাড়ির বৈদ্যুতিক বোর্ডে চার্জে দেয়। রাত পোহালে সকালে সে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সেরে ভ্যান গাড়িটির সুইচ বোর্ড থেকে খুলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয় এবং মুহূর্তের মধ্যেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

ব্রিটিশের মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আলাউদ্দিন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️