নওগাঁয় যুব ও উদ্যোক্তা সমাবেশ

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই " এ প্রতিপাদ্যে নওগাঁয় তারুণ্যের উৎসব উপলক্ষে যুব ও উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁয় যুব ও উদ্যোক্তা সমাবেশ

এ বি এস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ : "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই " এ প্রতিপাদ্যে নওগাঁয় তারুণ্যের উৎসব উপলক্ষে যুব ও উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন- নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ইবনুল আবেদনী এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ইসরাত জাহান, বিসিক উপ-ব্যবস্থাপক শামিম আল মামুন, জেলা ডিবেট ক্লাবের সভাপতি তানজিম বিম বারী, উদ্যোক্তা তসলিমা ফেরদৌস ও আহসান হাবীবসহ অন্যরা বক্তব্য রাখেন।

এসময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সমন্বয়ক ও যুব উদ্যোক্তারা উপস্থিত ছিলেন । যুব ও উদ্যোক্তা সমাবেশ ২৭টি উদ্যোক্তার স্টল অংশ নেয়।

সমাবেশের আগে প্রধান অতিথি জেলা বনবিভাগের পক্ষ থেকে বিনামুল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে নৃত্য ও গান পরিবেশিত হয়।

আয়োজকরা জানান- এ উৎসবের মাধ্যমে স্থানীয় যুব সমাজ তাদের শক্তি ও উদ্ভাবনী ক্ষমতাকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। তাদের উদ্ভাবনীর মাধ্যমে বেকারত্ব দুর হবে এবং স্বচ্ছলতা ফিরে আসবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️