নিয়ামতপুরে গৃহবধূর আত্মহত্যা

তৈয়বুর বহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে শ্রাবন্তী (১৭) নামে এক কিশোরী গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) সকাল ১০ ঘটিকর দিকে উপজেলার সদর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শ্রাবন্তী উপজেলা সদরের বালাহৈর গ্রামের শ্যামলের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্রাবন্তীর সঙ্গে দেড় বছর আগে উপজেলার সদর ইউনিয়নের কুতুবপুর গ্রামের বীরেন দাসের ছেলে সুমনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে অশান্তি চলছিলো। আজ সকালে সকলের অজান্তে স্বামীর বাড়ির দোতলায় নিজ ঘরে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় । দুপুরের পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।




