নওগাঁয় মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবী সমাবেশ

নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী গুটারবিলে ব্যতিক্রমভাবে বিলের মাঝে মঞ্চ স্থাপন করে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবী সমাবেশ।

নওগাঁয় মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবী সমাবেশ

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার: নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী গুটারবিলে ব্যতিক্রমভাবে বিলের মাঝে মঞ্চ স্থাপন করে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবী সমাবেশ। সোমবার বিকেলে সদর উপজেলার চারটি ইউনিয়নের মৎস্যজীবী সম্প্রদায়ের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম ধলু।

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম ভিপি রানা, যুবদলের সদস্য সচিব রুহুল আমীন মুক্তার ও সাবেক ইউপি চেয়ারম্যান জালাল হোসেন শাহানা সহ অন্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, “দেশের প্রাণিজ সম্পদ সংরক্ষণ ও মাছের উৎপাদন বৃদ্ধির জন্য পোনা মাছ অবমুক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। পাশাপাশি মৎস্যজীবী সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়নেও একসাথে কাজ করতে হবে।

অনুষ্ঠানে হাঁসাইগাড়ী, শৈলগাছী, শিকারপুর ও দুবলহাটি ইউনিয়নের শতাধিক মৎস্যজীবী অংশগ্রহণ করেন। অতিথিরা গুটারবিলে বিভিন্ন জাতের পোনা মাছ অবমুক্ত করেন এবং পরে মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় করেন।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা ও মৎস্যজীবীদের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। পরে হাঁস খেলা, নৌকা বাইচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️