নাসিরনগরে দুই মাদক কারবারি আটক

সুজিত কুমার চক্রবর্তী ব্রাহ্মণবাড়িয়া স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে নাসিরনগর থানা পুলিশ।
বুধবার ৬ মে দুপুরে নাসিরনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোকর্ণ ইউনিয়নের অভিযান পরিচালনা করে গোকর্ণ মোহনপুর গ্রামের আহাদ আলীর ছেলে মোঃ সোহেল (২৫) এবং গোকর্ণ সূত্রধর পাড়ার মৃত হরিপদ সাহার ছেলে বাপ্পি সাহা (২৬)কে আটক করে। এ সময় তাদের নিকট থেকে গাঁজাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানের সময় তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো দুই পুটলা গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আটককৃত দুইজন ইয়াবা ট্যাবলেট গিলে ফেলেছে বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে অভিযান পরিচালনাকারী এসআই জামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।




