নাসিরনগরে দুই চেয়ারম্যান গ্রেফতার

সুজিত কুমার চক্রবর্তী ব্রাহ্মণবাড়িয়া স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গ্রেফতার।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা কমপ্লেক্সে মসজিদে নামাজ আদায় শেষে বের হওয়ার পর ১নং চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ও ৪ নং গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজাহারুল হককে জনতা ঘিরে ধরে। এসময় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এসে তাদের হেফাজতে থানায় নিয়ে যায় এবং পরে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।




