দেশীয় প্রজাতি মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতে কারেন্ট ও রিং জাল জব্দ করে বিনষ্ট

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ৫ লক্ষ টাকার রিং ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত

দেশীয় প্রজাতি মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতে কারেন্ট ও রিং জাল জব্দ করে বিনষ্ট

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ৫ লক্ষ টাকার রিং ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার ২ জুন ২০২৫ খ্রিঃ সকালে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে নাসিরনগর উপজেলার হাওর অধ্যুষিত অঞ্চল টেকানগরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ১০৫ টি রিং জাল (৫০৫০ মিটার) যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা এবং ২০০০ মিটার কারেন্ট জাল জব্দ করে, জনস্মমুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় করেন সহকারী কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ার।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, থানা পুলিশ ও মৎস্য দপ্তরের স্টাফ সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগণ। মৎস্য অফিসার ফাহিমুল আরেফীন প্রতিনিধিকে জানান , দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। কারেন্ট জাল ও রিং জালের কারণে দেশীয় প্রজাতির মাছ প্রায় বিলুপ্তির পথে। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️