দুমকীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

পটুয়াখালীর দুমকীতে সন্তোষদি এলাকায় লোহালিয়া নদীর তীরে অবৈধভাবে স্থাপিত ‘ফেমাস ব্রিক্স’ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।

দুমকীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর দুমকীতে সন্তোষদি এলাকায় লোহালিয়া নদীর তীরে অবৈধভাবে স্থাপিত ‘ফেমাস ব্রিক্স’ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে  প্রশাসন।

‎রবিবার(২৩ নভেম্বর) দুপুর ২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বসাকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত স্ক্যাভেটর মেশিন দিয়ে উচ্ছেদ অভিযান চালায়। এ সময় পুলিশ, সেনাবাহিনী, আনসার ব্যাটালিয়ন ও ফায়ার সার্ভিস সদস্যরা সহযোগিতা করেন।

‎প্রশাসন জানায়, খাস জমি ও ফসলি জমিতে অবৈধভাবে নির্মিত চিমনি ও চুল্লিসহ ইটভাটার পুরো স্থাপনাই ভেঙে ফেলা হয়। পাশাপাশি ফায়ার সার্ভিসের দল পানি ছিটিয়ে কাঁচা ইট নষ্ট করে দেয়। পরিবেশ বিধিমালা না মেনে দীর্ঘদিন ধরে ইট উৎপাদন ও বেচাকেনার অভিযোগ ছিল ভাটাটির বিরুদ্ধে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, গত বছর একই ইটভাটায় অভিযান চালাতে গেলে ভাটার মালিক ও শ্রমিকরা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আকতার নিলয়ের নেতৃত্বাধীন টিমের ওপর হামলা চালায়।

‎ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও স্ক্যাভেটর চালককে মারধরের ঘটনাও ঘটে।পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় তখন অভিযানের মাঝপথে কার্যক্রম স্থগিত করতে বাধ্য হন কর্মকর্তারা।

‎স্থানীয় সূত্র জানায়, আংশিক উচ্ছেদের পরও ভাটা মালিকরা পুনরায় অবৈধভাবে ভাটা চালু করে ইট উৎপাদন ও বিক্রি অব্যাহত রাখে। 

‎বিষয়টি নিশ্চিত হয়ে জেলা প্রশাসন আবার অভিযান পরিচালনা করে পুরো ইটভাটা সম্পূর্ণভাবে গুড়িয়ে দেয়।

‎নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বসাক বলেন, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️