দুমকীতে সড়ক দুর্ঘটনায় আহত-৫

পটুয়াখালীর দুমকীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনজন। আরও দুজন প্রাথমিক চিকিৎসা নেন। গুরুতর আহতদের দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকেরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

দুমকীতে সড়ক দুর্ঘটনায় আহত-৫

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকীতে  সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনজন। আরও দুজন প্রাথমিক চিকিৎসা নেন। গুরুতর আহতদের দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকেরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

‎রবিবার(২৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে দুমকী-রাজাখালী বাসস্ট্যান্ডের মাঝের ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

‎গুরুতর আহতরা হলেন—বাউফলের শাপলাখালী এলাকার মো. বাবু (৩০), রাজনগর এলাকার নূর জাহান (৫০) ও চরগরবদি এলাকার মাহিন্দ্রা চালক মো. হারুন (৫০)। বাবুর অবস্থা আশঙ্কাজনক।

‎অন্য আহতরা হলেন—বাউফলের কায়না গ্রামের বাবুল মোল্লা (৫৮) ও জুয়েল মোল্লা (২৪)।

‎প্রত্যক্ষদর্শী সুজন খান বলেন, ‘দুমকীর দিক থেকে আসা মাহিন্দ্রাটির সামনে হঠাৎ তিনটি কুকুর চলে আসে। ড্রাইভার সাইড নিতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে লাইট পোস্টে ধাক্কা দেয়। ধাক্কার পর গাড়ির পেছনে আগুন ধরে যায়। চালক ও যাত্রীরা লাফ দিয়ে নামলেও একজন মহিলা ভেতরেই আটকে ছিলেন।

‎আহত যাত্রী বাবুল মোল্লা জানান, ‘ড্রাইভার শুরু থেকেই দ্রুতগতি তুলেছিলেন। আমরা বলার পর একটু কমিয়ে ছিলেন। পরে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে সামনে কুকুর পড়ে দুর্ঘটনা ঘটে।

‎দুমকী থানার ওসি মো. জাকির হোসেন বলেন, ‘খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️