মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে দুমকীতে গণধিকার পরিষদের সংবাদ সম্মেলন 

গন অধিকার পরিষদের আহবায়ক মোঃ মুন্না জহিরের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন মুন্না জহির। তিনি এ অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান।

মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে দুমকীতে গণধিকার পরিষদের সংবাদ সম্মেলন 

‎মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ফোরকান এর দূর্ণীতির প্রতিবাদ করায় উপজেলা গন অধিকার পরিষদের আহবায়ক মোঃ মুন্না জহিরের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন মুন্না জহির। তিনি এ অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান।

‎বৃহস্পতিবার(২৮ আগস্ট) রাত ৯ টায় গন অধিকার পরিষদের উপজেলা কার্যালয়ে আয়োজিত এক ‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেন গন অধিকার পরিষদের আহবায়ক মোঃ মুন্না জহির। 

‎তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর জাতীয় পার্টির মুরাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড সভাপতি মোঃ হাফিজুর রহমান ফোরকান বিভিন্ন রকম দূর্ণীতি ও অনিয়ম করেছেন। তার এসব অনিয়ম ঢাকতে আমিসহ গন অধিকার পরিষদের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। ২০২৪ সালে তিনি একটি রাস্তার ইট তুলে নিজ বাড়িতে নিয়ে যায়। আমি তার অনিয়মের প্রতিবাদ করায় সে আমার ওপর ক্ষিপ্ত হয়। আমার বিরুদ্ধে অপপ্রচার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন।

‎এবিষয়ে মুরাদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ফোরকান বলেন, মুন্না জহির বিভিন্ন সময় আমার কাছে অনৈতিক সুবিধা দাবী করে আসছিলো যা আমি পূরন করতে পারিনি তাই সে ক্ষিপ্ত হয়ে তার লোকজনসহ আমার ওপর হামলা চালায়। 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️