‎দুমকিতে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো-আতঙ্কে স্কুলশিক্ষার্থীসহ স্থানীয়রা

পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া নদীর ওপর নির্মিত একটি বাঁশের সাঁকো দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে

‎দুমকিতে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো-আতঙ্কে স্কুলশিক্ষার্থীসহ স্থানীয়রা

মোঃ সজিব সরদার ‎পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া নদীর ওপর নির্মিত একটি বাঁশের সাঁকো দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিন এ সাঁকো দিয়েই পারাপার হচ্ছে শ্রীরামপুর ও মুরাদিয়া ইউনিয়নের দুই পাড়ের শতাধিক মানুষ, যার মধ্যে রয়েছে কোমলমতি শিক্ষার্থী ও বয়স্করাও। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, ২৭ নম্বর পশ্চিম মুরাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নদীর ওপর কয়েক বছর আগে স্বেচ্ছাশ্রমে বাঁশ ও কাঠ সংগ্রহ করে সাঁকোটি নির্মাণ করেন এলাকাবাসী। মূলত বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদে যাতায়াতের সুবিধার্থেই এ উদ্যোগ নেওয়া হয়। তবে গত ৩ থেকে ৪ বছর ধরে কোনো ধরনের সংস্কার না হওয়ায় বর্তমানে সাঁকোর বিভিন্ন অংশ নড়বড়ে ও ভাঙাচোরা অবস্থায় রয়েছে।

‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ ঝর্ণা বেগম বলেন, “দীর্ঘদিন ধরে সাঁকোটির কোনো মেরামত হয়নি। অনেক জায়গা দুর্বল হয়ে পড়েছে। দ্রুত সংস্কার না হলে শিক্ষার্থীদের নিয়ে আমরা উদ্বিগ্ন।

‎স্থানীয় বাসিন্দা আবু জাফর আলম খান, আবুল কালাম হাওলাদার, কামাল হাওলাদার, আলী মৃধা ও নয়ন মৃধা জানান, সাঁকোটি মেরামতের জন্য প্রয়োজনীয় বাঁশ, কাঠ ও গুণা কিনতে বড় অঙ্কের অর্থ লাগে। এককভাবে কারও পক্ষে তা বহন করা সম্ভব নয়। তবে সরকারি বা স্থানীয় সহায়তা পেলে তারা নিজেরাই শ্রম দিয়ে সংস্কার করতে প্রস্তুত।

এ বিষয়ে মুরাদিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, “এটি দীর্ঘদিনের একটি সমস্যা। ইউনিয়ন পরিষদের বাজেট সীমিত হলেও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে খুব দ্রুত সাঁকোটির জরুরি সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

‎এলাকাবাসীর দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।‎

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️