বুড়িচংয়ে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

সুদভিত্তিক অর্থ ব্যবস্থার বিপরীতে যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থা চালু ও ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনের প্রত্যয় নিয়ে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল

বুড়িচংয়ে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন
ছবি চাঁপাই প্রেস

মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা প্রতিনিধি: ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম বুড়িচং উপজেলা সভাপতি মাস্টার ফয়েজ আহমদের সভাপতিত্বে ৬ অক্টোবর সোমবার সকালে বুড়িচং বসুন্ধরা মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ বুড়িচং উপজেলা সভাপতি হাফেজ মাসুদ মৈশানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের গ্রাহক মাওলানা মোঃ জাকারিয়া খান, মোঃ রমজান আলী, চাকুরী প্রত্যাশী মোঃ তাজুল ইসলাম, মোঃ জয়নাল আবেদীন, মোঃ জহিরুল ইসলাম প্রমুখ।

বক্তরা বলেন,সুদভিত্তিক অর্থ ব্যবস্থার বিপরীতে যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থা চালু ও ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনের প্রত্যয় নিয়ে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে কুখ্যাত এস আলম কৌশলে ব্যাংকটি দখল করে এক দিকে গ্রাহকদের হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেয় অন্য দিকে কোন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করেই শুধুমাত্র সিভি জমা নিয়েই এস আলম তার নিজ এলাকা চট্টগ্রামের পটিয়ার কয়েক হাজার অদক্ষ লোক নিয়োগের মাধ্যমে ব্যাংকটিকে দখল করে নেয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং বর্তমান সরকেরর নিকট দাবী জানাই ইসলামী ব্যাংক থেকে সকল অদক্ষ কর্মকর্তা-কর্মচারী ছাটাই করে নতুন সার্কুলারের মাধ্যমে দক্ষ ও মেধাবী কর্মকর্তা-কর্মচারী নিয়োগের মাধ্যমে ব্যাংকটিকে সাধারণ মানুষের ব্যাংকে পরিনত করতে হবে। এবং অবৈধভাবে পাচারকৃত সকাল টাকা ফেরত এনে গ্রাহকদের বুঝিয়ে দিতে হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️