বিশ্বকাপ মিশনে মঙ্গলবার ওমান যাচ্ছে হকির মেয়েরা

ফাইভ-এ-সাইড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ওমান যাচ্ছে জাতীয় নারী হকি দল

বিশ্বকাপ মিশনে মঙ্গলবার ওমান যাচ্ছে হকির মেয়েরা

ফাইভ-এ-সাইড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য মঙ্গলবার ওমান যাচ্ছে জাতীয় নারী হকি দল। ২৫ থেকে ২৮ আগস্ট অনুষ্ঠিতব্য ফাইভ-এ-সাইড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই টুর্নামেন্টে ১০টি দল দুটি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে।

বাংলাদেশ চ্যালেঞ্জার পুলে পড়েছে। এই পুলে রয়েছে হংকং, চাইনিজ তাইপে, ইন্দোনেশিয়া, ইরান ও স্বাগতিক ওমান। অন্যদিকে এলিট পুলে রয়েছে ভারত, জাপান, মালয়েশিয়া ও থাইল্যান্ড। কোয়ালিফাই পর্ব থেকে তিনটি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

বাংলাদেশ গ্রুপ পর্বে ২৫ আগস্ট ইন্দোনেশিয়া ও চাইনিজ তাইপে, ২৬ আগস্ট ইরান ও স্বাগতিক ওমান এবং ২৭ আগস্ট হংকংয়ের সঙ্গে মোকাবেলা করবে। কোয়ালিফাই পর্বে বাংলাদেশ তিনটি জয়ের লক্ষ্য নিয়ে ওমান যাচ্ছে।

ফাইভ-এ-সাইড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্ট সামনে রেখে সোমবার বাংলাদেশ হকি ফেডারেশন সংবাদ সম্মেলনের আয়োজন করে।

ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ বলেন, ‘আমরা প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে অংশ নিচ্ছি। আশা করছি দল দুটি তাদের সেরা নৈপুণ্য দেখিয়ে কাঙ্খিত গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করবে। নারী বিভাগে আমরা তিনটি জয়ের আশা করছি। দলগুলো হচ্ছে হংকং, চাইনিজ তাইপে ও ইন্দোনেশিয়া।’

নারী দলের অধিনায়ক ফারদিয়া আক্তার রাত্রি বলেন, ‘আমরা ইরান ও স্বাগতিক ওমানের সঙ্গে ভালো খেলার চেষ্টা করবো। প্রস্তুতি ভালো হয়েছে। যদিও ২০১৯ সালের পর আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলা হয়নি। তারপরও ওমানে আমরা আমাদের সেরাটা দিতে চেষ্টা করবো।

ফাইভ-এ-সাইড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্ট জাতীয় পুরুষ দল ২৬ আগস্ট ওমান যাবে। তবে কোন গ্রুপে বা কোন দলের সঙ্গে খেলবে এখনো চূড়ান্ত হয়নি।

বাংলাদেশ স্কোয়াড

ম্যানেজার : আরিফুল হক প্রিন্স (পুরুষ দল), মো. তারিকউজ্জামান নান্নু (নারী দল), মো. আবদুল হান্নান (ফেডারেশনের সভাপতির প্রতিনিধি),কোচ : মো. জাহিদ হোসেন এবং নারী দলের কো-অর্ডিনেটর : পারভীন নাছিমা নাহার পুতুল।

নারী দল : মুক্তা খাতুন, সুমি আক্তার, ফারদিয়া আক্তার রাত্রি, অর্পিতা পাল, সানজিদা আক্তার মনি, কনা আক্তার, রিয়াসা আক্তার ও আইরিন আক্তার রিয়া।

পুরুষ দল : অসীম গোপ, মো. সারওয়ার হোসেন, মাহবুব হোসেন, শফিউল আলম শিশির, দ্বীন ইসলাম ইমন, সারওয়ার মোর্শেদ শাওন, রাজু আহমেদ তপু ও আবেদ উল্লাহ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️