শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের অবৈধ পুকুর খননের সাথে কোন সংশ্লিষ্টতা নেই

শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের অবৈধ পুকুর খননের সাথে কোন সংশ্লিষ্টতা নেই

শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় দাইপুখুরিয়া ইউনিয়নের দানিয়ালগাছি/২১ মৌজার ১৭১ নং দাগের পুকুরটি সরকারি সায়রাত মহলভুক্ত যা নিয়মিত ইজারা প্রদান করা হয়। তারই পরিপ্রেক্ষিতে ১৪৩৩-৩৫ বঙ্গাব্দ মেয়াদে ইজারার জন্য বিজ্ঞপ্তি প্রদান করা হয়।

উল্লিখিত মেয়াদের জন্য ইজারা গ্রহণ করেন, কর্ণখালি মৎস্যজীবী সমবায় সমিতি। ইজারা প্রদানের পর উপজেলা ভূমি অফিসে উক্ত সায়রাত মহলে সরকারের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞা আছে মর্মে সংশ্লিষ্ট মামলার রায়ের ফটোকপি জমা দেন এক ব্যক্তি। তবে উক্ত মামলার নিষেধাজ্ঞার বিষয়ে কোর্টের কোন রায়ের তথ্য অত্র অফিসে পূর্বে ছিলনা।

উক্ত দাখিলকৃত কাগজ যাচাই করে দেখা যায়, নালিশী জমি নিয়ে 50/2007 নং অঃ প্রঃ মোকদ্দমায় 24.08.2016 খ্রি. তারিখরায়ে বিবাদী পক্ষকে (বাংলাদেশ সরকার) “নালিশী জমিতে অনুপ্রবেশ করা হতে বিবাদী পক্ষকে চিরস্থায়ীভাবে নিষেধ করা হলো।” মর্মে আদেশ দেখা যায়।

মহামান্য আদালতের রায়ের আদেশ থাকায় উক্ত জমিতে সরকারের পক্ষে ইজারা কার্যক্রম চলমান রাখার সুযোগ নেই এবং উপজেলা জলমহাল কমিটির সর্বসম্মতিক্রমে উক্ত সায়রাত মহালটির ইজারা কার্যক্রম স্থগিত করা হয়। উক্ত পুকুর পুনঃখনন কিংবা সংস্কারের কোন ধরনের অনুমতি উপজেলা প্রশাসন থেকে দেয়া হয়নি।

উক্ত অবৈধ খনন কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট কর্ণখালি মৎস্যজীবী সমবায় সমিতি সম্পূর্ন অবৈধভাবে কোন ধরণের কোন অনুমতি ব্যতিরেকে স্বউদ্যোগে রাতের আধারে খনন করে দাইপুকুরিয়া ইউনিয়নের নয়াগ্রাম নামক স্থানে জমা করে রাখে, যা প্রশাসন জানার সাথে সাথে অবৈধ পুকুর খনন বন্ধ করে উত্তোলিত মাটি সরকারের জিম্মায় গ্রহণ করে।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) উক্ত স্থানে সরেজমিনে গিয়ে স্তুপকৃত অবৈধ মাটি ও একটি এক্সক্যাভেটর মেশিন জব্দ করে ইউনিয়ন চেয়ারম্যান, দাইপুকুরিয়া এর জিম্মায় প্রদান করেন।

উক্ত পুকুরটি অবৈধভাবে খনন কার্যক্রমের সাথে অত্র উপজেলার কোন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রশাসনের কোন সংশ্লিষ্টতা নেই।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️