হবিগঞ্জে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে যৌথ অভিযানে লাখ টাকা জরিমানা

হবিগঞ্জ শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান চালিয়েছে প্রশাসন

হবিগঞ্জে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে যৌথ অভিযানে লাখ টাকা জরিমানা

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জ শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান চালিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য বিভাগ,জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন সুশীল সমাজের প্রতিনিধিরাও।

অভিযানকালে শহরের বেবিস্ট্যান্ড এলাকার ‘আপন কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টার’-এ গিয়ে দেখা যায়, সঠিক বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি, ল্যাব পরিচালনায় অনিয়ম এবং অতিরিক্ত মূল্য আদায়ের মতো একাধিক গুরুতর অসঙ্গতি রয়েছে। এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ সময় হবিগঞ্জের সিভিল সার্জন উপস্থিত থেকে বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এ ধরনের মনিটরিং ও তদারকি কার্যক্রম নিয়মিত চলবে। স্বাস্থ্যসেবার মানে অবহেলা বা অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রশাসনের এ অভিযান স্বাস্থ্যসেবা খাতে শৃঙ্খলা আনতে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️