চাঁপাইনবাবগঞ্জে বিদেশী মদ ও ফেনসিডিলসহ গ্রেফতার-৩

চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)'র পৃথক অভিযানে বিদেশী মদ ও ফেনসিডিলসহ তিনকে গ্রেফতার হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে বিদেশী মদ ও ফেনসিডিলসহ গ্রেফতার-৩

নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)'র পৃথক অভিযানে বিদেশী মদ ও ফেনসিডিলসহ তিনকে গ্রেফতার হয়েছে। 

বুধবার গভীর রাতে চালানো এই পৃথক অভিযানে ১০ বোতল বিদেশী মদ এবং ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন,চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর চিমটাপাড়ার মৃত শামসুল হক এর ছেলে মোঃ জুয়েল রানা (৩২), দেবীপুরের মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ বশির আহমেদ (২৩) এবং জেলার শিবগঞ্জ উপজেলার পিয়ালীমারীর মৃত মাহিদুর এর ছেলে মোঃ সুমন (২৮)।

জেলা পুলিশের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম-সেবা মহোদয়ের নির্দেশক্রমে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহিন আকন্দ'র তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে ডিবির একটি দল ২৮ মে রাত পৌনে ১০টার দিকে সদর মডেল থানার সুন্দরপুর ইউনিয়নের সুন্দরপুর রিয়াজ মোড়ল এর বাঁশঝাড়ের মধ্যে অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল রানা ও বশির আহমেদ'কে ১০ বোতল বিদেশী মদ উদ্ধারসহ গ্রেফতার করা হয়।

এছাড়া অপর এক অভিযানে জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ ফয়সাল হাসান এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ২৮ মে রাত পৌনে ১২ টার দিকে নাচোল থানার নিজামপুর ইউনিয়নের বৈদ্ধপুর এলাকার পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ সুমন কে ৫১ বোতল ফেনসিডিল উদ্ধারসহ গ্রেফতার করা হয়। 

এঘটায় পৃথক থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️