চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বীজ সার ও টাকা বিতরণ

কৃষি অফিসের পরামর্শ মেনে পেঁয়াজ চাষের জন্য উপস্থিত কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়

চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বীজ সার ও টাকা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ/২০২৩-২৪ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজের (২য় পর্যায়) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ৩৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বীজ সারসহ উপকরণ ও টাকা বিতরণ শুরু হয়েছে। প্রত্যেক কৃষককে ১ বিঘা জমি আবাদের জন্য ১ কেজি পেঁয়াজ বীজ, ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ১ রোল পলিথিন, সুতলি, ছত্রাকনাশক এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ ২ হাজার ৮০০ টাকা প্রদান করা হচ্ছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা কৃষি অফিস বিতরণ কার্যক্রমের আয়োজন করে। উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন।

এসময় উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদ ও ছাইয়্যেদা দিল ছালিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কৃষি অফিসের পরামর্শ মেনে পেঁয়াজ চাষের জন্য উপস্থিত কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️