চাঁপাইনবাবগঞ্জে তিন দিনের কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

কৃষিকে বাঁচাতে নিরলসভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী : ওদুদ এমপি

চাঁপাইনবাবগঞ্জে তিন দিনের কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে তিন দিনের কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে আয়োজিত এ মেলা আগামীকাল শনিবার শেষ হবে।

আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এ মেলার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল ওদুদ বলেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এক ইঞ্চি জমিও যেন পতিত পড়ে না থাকে। কাজেই কৃষি বিভাগের সেদিকে বিশেষ নজরদারি রাখতে হবে। তিনি বলেন- এই কৃষিকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী বিভিন্ন ফসলে ভর্তুকি দিচ্ছেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি প্রণোদনা দিচ্ছেন।

ওদুদ বলেন- যে কোনো দেশের প্রকৃত সম্পদই হচ্ছে কৃষিসম্পদ। যে দেশের কৃষিসম্পদ যত ভালো, সে দেশের মানুষের জীবনযাত্রার মানও তত ভালো। তিনি আরো বলেন- আমাদের ছোট দেশ, মানুষও কিন্তু দিন দিন বাড়ছে। ফলে আমাদের খাদ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি উৎপাদন বৃদ্ধি করতে না পারি, তাহলে হবে না।

সভাপতির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন বলেন, অল্প জায়গায় কিভাবে আমরা বেশি ফলন পাবো এবং কোনো জায়গা যেন অনাবাদি না থাকে, সেই জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহারে কৃষি বিভাগ থেকে উদ্যোগ নেয়া হচ্ছে। এই প্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের আশানুরূপ ফলন পাচ্ছি। তিনি আরো বলেন, পরিত্যক্ত জায়গায় বস্তায় আদা চাষ করে মানুষ লাভবান হচ্ছে। নিজের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে সেই আয় দিয়ে স্বাবলম্বী হচ্ছে। তিনি বলেন, কৃষি প্রযুক্তি মেলার মাধ্যমে আমরা কৃষকদেরকে জানাতে পারব যে, কোন পদ্ধতিতে কী চাষ করলে আমরা অধিক ফলন এবং সফলতা পেতে পারি।

বিশেষ অতিথির বক্তব্য দেন- সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার। সূচনা বক্তব্য দেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সঞ্জয় কুমার সরকার। অন্যদের মধ্যে বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️