চাঁপাইনবাবগঞ্জে সম্মাননা পেলেন ৫ গুণজন ব্যক্তি

গুণীদের উত্তরীয় পরানোর পাশাপাশি ২০ হাজার টাকার চেক মেডেল ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি

চাঁপাইনবাবগঞ্জে সম্মাননা পেলেন ৫ গুণজন ব্যক্তি

চাঁপাইনবাবগঞ্জে শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৩ গুণী শিল্পী, এক সৃজনশীল সংস্কৃতি গবেষক ও এক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠনকে শিল্পকলা একাডেমি সম্মাননা দেওয়া হয়েছে। শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মাননা দেওয়া হয়।

সম্মাননাপ্রাপ্তরা চার গুণী হলেন- কণ্ঠসংগীতে শ্রী দিলীপ সরকার, লোক সংস্কৃতিতে (আলকাপ) মো. রেজাউল করিম কালু, চারুকলায় দেখন বালা, সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় ড. ইমদাদুল হক মামুন। এছাড়া সৃজনশীল আঞ্চলিক সাংস্কৃতিক সংগঠন হিসেবে সম্মাননা পেয়েছে উঠান।

আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন- জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ড. ফারুকুর রহমান ফয়সল।

পরে গুণীদের উত্তরীয় পরানোর পাশাপাশি ২০ হাজার টাকার চেক, মেডেল ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️