পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজনে আব্দুল ওদুদ-কে সংবর্ধনা

আব্দুল ওদুদ বলেছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় দেড় হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হবে

পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজনে  আব্দুল ওদুদ-কে সংবর্ধনা

সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ বলেছেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় দেড় হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হবে, এ মর্মে ডিপিপি প্রস্তুত করতে বলা হয়েছে।

শনিবার বিকেলে আলীনগর হাই স্কুল মাঠে পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন- গত উপনির্বাচনে মাত্র ৮ মাসে আমি ৫০-৬০টি মসজিদ, ৩০টি মন্দিরসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিয়েছি। আপনাদেরও সকল দাবি-দাওয়া পূরণ করা হবে। তিনি বলেন, যারা কোনো উন্নয়ন করেনি, তাদেরকে বিশ্বাস করবেন না।

আব্দুল ওদুদ ৭ জানুয়ারি নির্বাচনে তাকে বিজয়ী করার এবং গণসংবর্ধনা দেয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. গোলজার আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. রফিকুল ইসলাম, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ অন্যরা।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ এই গণসংবর্ধনা দেয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️