চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতা সভা

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে মাদক মামলায় আটক কারবন্দিদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতা সভা

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে মাদক মামলায় আটক কারবন্দিদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জের জেলা কার্যালয়ের উদ্যোগে সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ এর উপ-পরিচালক মোঃ আব্দুল মান্নান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জের জেলা কার্যালয়ের উপ-পরিচালক,মোহাম্মদ আনিছুর রহমান খাঁন,চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোঃ শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার অনুজ চন্দ, চাঁপাইনবাবগঞ্জ কারা হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ আহনাফ শাহরিয়ার, ডেপুটি জেলার, আবিদ আহমেদ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কারাগারের জেলার মোঃ জাকির হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাদক মামলায় আটক পাঁচ শতাধিক কারাবন্দির উদ্যেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন এবং মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান। শেষ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জের জেলা কার্যালয়ের পক্ষ থেকে ৫ শতাধিক কারাবন্দির মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️