চাঁপাইনবাবগঞ্জে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে ২০২৪-২৫ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জে ২০২৪-২৫ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা করেছে গার্ল গাইডস এসোসিয়েশন, স্থানীয় শাখা, সদর উপজেলা। শনিবার (২১ জুন) বিকাল সাড়ে ৪টায় কল্যাণী মহিলা সংসদ ভবনের মর্জিনা হক মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) মোসাম্মাৎ ফারুকা বেগম।

প্রধান অতিথি বলেন, হলদে পাখি কার্যক্রম শিশুদের নৈতিকতা, নেতৃত্ব এবং সামাজিক দায়িত্ববোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের একটি আলোকিত ভবিষ্যতের দিকে নিয়ে যায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক। সভায় সভাপতিত্ব করেন গার্ল গাইডস এসোসিয়েশন, স্থানীয় শাখার সাধারণ সম্পাদক ও নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহনাজ বেগম।

সভায় অংশগ্রহণকারীরা শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণ, শিক্ষকদের প্রশিক্ষণ এবং সমাজের সার্বিক সহযোগিতা অর্জনের উপর গুরুত্বারোপ করেন।

এসময় পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মারুফুল হক, অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমাসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহমুদা নাসরিন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️