চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ডালিম (৪৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ডালিম (৪৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। 

বুধবার বিকাল ৪ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের রাজশাহী গোদাগাড়ীর সড়কের আমনুরা বাজারে এই দূর্ঘটনা ঘটে। 

নিহত ডালিম নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আখিলার গ্রামের আলেক শেকের ছেলে। তিনি পেশায় লেদ ব্যবসায়ী ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকালে ডামিল মোটরসাইকেলে করে গোদাগাড়ী থেকে নাচোলে বাড়ি ফিরার পথে আমনুরা বাজারে ট্রাকের নিচে চাপা পড়ে। এ সময় মোটরসাইকেল চালক ঘটনাস্থল মারা যায়। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, বিকালে ডালিম মোটর সাইকেল যোগে গোদাগাড়ীর দিক থেকে নাচোল যাচ্ছিল। পথে আমনুরা বাজার এলাকায় ডালিম একটি ট্রাককে ওভারটেক করার সময় ছাগলের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।  

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনার পর ট্রাকসহ চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️