চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

ভুটভুটির নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত মহিপুর নিমতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির নিয়ন্ত্রণ হারিয়ে সুমন আলী (২৭) নামে ভুটভুটির চালক নিহত হয়েছেন।

নিহত সুমন জেলার নাচোল উপজেলার ফুলবাড়ী এলাকার ফড়িংয়ের ছেলে।

রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর নিমতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, সুমন গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে।

গোবরাতলা ইউনিয়ন পরিষদের সদস্য মতিউর রহমান জানান, ‘স্কুলের ছাত্র-ছাত্রী আনার জন্য একটি নতুন নসিমন গাড়ি বন্ধুর কাছ থেকে নিয়ে ট্রায়াল দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চাপা পড়ে সুমন মারা যায়।’

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️