চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নতুন ওসি রইস উদ্দীনের যোগদানের পর থানা রয়েছে দালালমুক্ত

কোনো থানার অফিসার ইনচার্জ (ওসি)'র কক্ষে প্রবেশ করতে সাধারণত অনুমতির প্রয়োজন হয় সর্বসাধারণের

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নতুন ওসি রইস উদ্দীনের যোগদানের পর থানা রয়েছে দালালমুক্ত

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার:কোনো থানার অফিসার ইনচার্জ (ওসি)'র কক্ষে প্রবেশ করতে সাধারণত অনুমতির প্রয়োজন হয় সর্বসাধারণের। সাধারণ মানুষ সরাসরি ওসির রুমে ঢুকে তার সঙ্গে কথা বলবেন, সচরাচর এটা খুব একটা দেখা যায় না। ব্যতিক্রম চিত্র দেখা গেল চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায়।সরাসরি শুনছেন অভিযোগ। ঘটনার সত্যতা যাচাই করে দিচ্ছেন আইনি সহায়তা। বলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইস উদ্দীনের কথা। 

সেবাগ্রহীতাদের দুর্ভোগ কমাতে ওসি মোঃ রইস উদ্দীন ব্যতিক্রমী এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হচ্ছে। ইতোমধ্যে জনসাধারণের জন্য সেবার মান বৃদ্ধি করে ও সদাচরণ করে ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি। প্রথাগতভাবে থানায় ওসির কক্ষে ঢুকতে অনুমতির প্রয়োজন হয় সাধারণ মানুষের। গ্রামের মানুষ সরাসরি পুলিশ কর্মকর্তার কক্ষে গিয়ে তার সঙ্গে কথা বলছেন, এমনটি সচরাচর দেখা যায় না। কিন্তু ব্যতিক্রম চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায়৷ সেখানে ওসি থাকাকালীন সময়ে সবসময়ই ঢুকতে পারেন সেবাগ্রহীতারা৷

জানা যায়,ওসি রইস উদ্দীন ১২ নভেম্বর ২০২৪ সামলে যোগদান করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায়। তারপর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি নিতে থাকেন ভিন্নধর্মী সেবামূলক বিভিন্ন উদ্যোগ। এর মধ্যে রয়েছে- এলাকায় সিসি ক্যামেরা কার্যক্রম ও মনিটরিং জোরদার, এলাকাবাসীর বিভিন্ন অভিযোগের তড়িৎ সমাধানের উদ্যোগ ইত্যাদি। 

আইনি সেবা নিতে সদর মডেল থানায় আসা শাহানাজ বেগম বলেন, থানায় এসে ওসি'র রুমে ঢুকে তার সাথে কথা বলি, উনাকে স্যার ডাকলে উনি বিনয়ের সাথে বলেন স্যার নয় ভাই ডাকুন। বিষয়টি আমার অনেক ভালো লেগেছে। বর্তমান ওসি বিনয়ী ও আন্তরিক। 

সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের বাসিন্দা সুমন বলেন, একটা বিষয়টি অনেক ভালো লাগছে ওসি নিজেই ভাই বলে তার কক্ষে ভেতরে ডেকে নিয়ে কথা বললেন। জিডি করতে সহায়তা করলেন। এমন অফিসারই তো চাই। আমার মতো মানুষ ওসির সঙ্গে খোলামেলাভাবে কথা বলতে পেরেছি এতেই আমি খুশি।

আলিনগর এলাকার আব্দুল লতিব বলেন, প্রজাতন্ত্রের একজন কর্মচারী হয়েই সাধারণ মানুষের সেবায় নিজেকে উপস্থাপন করেছেন সদর মডেল থানার ওসি রইস উদ্দীন। তিনি নাগরিকদের সেবায় সরাসরি শুনছেন অভিযোগ। ঘটনার সত্যতা যাচাই করে দিচ্ছেন আইনি সহায়তাও। তার কাছে তাৎক্ষণিক সেবা পেয়ে মুগ্ধ সর্বশ্রেণির মানুষ। ওসির বিরামহীন সেবায় ইতোমধ্যেই ব্যাপক সারা পড়েছে চাঁপাইনবাবগঞ্জে জেলা জুড়ে।

এক সেবা প্রার্থী বলেন, একসময় থানায় দালালদের দৌরাত্ম ছিল চোখে পড়ার মতো। নতুন ওসি রইস উদ্দীন যোগদানের পর থানা রয়েছে দালালমুক্ত। এমন উদ্যোগের কারণে ইতোমধ্যেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছেন। এছাড়া অসহায় নারীদের নানাবিধ অভিযোগ ও আইনি সহায়তা প্রদানে ওসির কর্মকাণ্ডে অনেক খুশি স্থানীয় জনপ্রতিনিধি ও সেবাগ্রহীতারা।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইস উদ্দীন বলেন, আমার রুমে প্রবেশ করতে কোনো অনুমতি বা আমাকে স্যার বলে সম্বোধন করার প্রয়োজন নেই। পুলিশ জনগণের বন্ধু। আমরা সেবা প্রার্থীদের সঙ্গে বন্ধুর মত আচারন করি। সুন্দরভাবে সেবা দেওয়ার কাজ করে যাচ্ছি। পুলিশ হবে জনবান্ধব। সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব ভয়ভীতি দূর করে প্রকৃতপক্ষে পুলিশিং সেবা জনগণের কাছে পৌঁছে দিতে চেষ্টা করছি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️