নওগাঁয় মুসলিম দেশ হিসেবে মরক্কো ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা 

নওগাঁয় মুসলিম দেশ হিসেবে মরক্কো ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা 

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : নওগাঁর বদলগাছী উপজেলায় প্রবাসী আবু হাসানের উদ্যোগে মরক্কো জাতীয় ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 স্থানীয় সামাজিক সংগঠন জোলাপাড়া মানবকল্যাণ প্রবাসী ফাউন্ডেশন এ আয়োজনের উদ্যোগ নেয়।

শনিবার বিকেলে জোলাপাড়া মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের দ্বীপগঞ্জ, শ্রীরামপুর, এনায়েতপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পারসোমবাড়ি বাজারে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় দুই শতাধিক মোটরসাইকেল এবং প্রায় ২০টি ইজিচার্জার অংশ নেয়। এতে কয়েকশ তরুণ, যুবক ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মরক্কো দলের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং আনন্দ-উৎসবের পরিবেশ সৃষ্টি করেন।

এ সময় প্রবাসী আবু হাসান বলেন, আমি একজন মুসলিম। মরক্কো একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং আন্তর্জাতিক ফুটবলে তাদের অর্জন আমাদের গর্বিত করে। মরক্কো দলে অনেক মেধাবী ও প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন, যাদের সামর্থ্য সম্পর্কে অনেকেই যথেষ্ট অবগত নন। আমরা আশা করি, ভবিষ্যতের বিশ্বকাপগুলোতে মরক্কো আরও ভালো সাফল্য অর্জন করবে এবং বিশ্ব ফুটবলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করবে।

শোভাযাত্রাটি এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে এবং স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বিশেষ সাড়া ফেলে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️