ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত-১

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সালিশ-বৈঠকে বাকবিতণ্ডা থেকে দুই পক্ষের সংঘর্ষে আমীর আলী (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত-১

সুজিত কুমার চক্রবর্তী স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সালিশ-বৈঠকে বাকবিতণ্ডা থেকে দুই পক্ষের সংঘর্ষে আমীর আলী (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন।

গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার দাঁতমণ্ডল গ্রামে এ ঘটনা ঘটে। আমীর আলী দাতমণ্ডল গ্রামের মো. রফিজ আলীর ছেলে। তিনি পেশায় কৃষক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এক সপ্তাহ আগে ঢাকার কেরানীগঞ্জে মহিদ আলীর ছেলে সুজন মিয়ার ব্যাগের কারখানায় গিয়ে লাফিলুদ্দির ছেলে সাকিল সুজনের এক কর্মচারীকে লাঞ্ছিত করে। এ ঘটনাকে কেন্দ্র করে সুজন ও সাকিলের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে সুজনকে মারধর করা হয়। এ ঘটনা কিছুদিন পর ঢাকা থেকে দুজনই নিজ বাড়ি নাসিরনগর আসে। বাড়িতে এসে সামাজিকভাবে শেষ হওয়ার জন্য বুধবার বিকালে সালিশে বসে। বৈঠক চলাকালে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় আমীর আলী নামে এক ব্যক্তি আহত হন। নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. তানভীর আহমেদ বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষে একজন মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ণন্ত্রণে আনার চেষ্টা করে।’

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️