নওগাঁয় মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

নওগাঁ সদর উপজেলার দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়েছে

নওগাঁয় মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :নওগাঁ সদর উপজেলার দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দুস্থ সেবা সংস্থার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, উপজেলার চারটি বিদ্যালয়ের মোট ১৫০ জন শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে এবং অস্বচ্ছল পরিবারকে সহযোগিতা করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো. মাসুদ হাসান তুহিন। সভাপতিত্ব করেন দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা পারভীন।

বক্তারা বলেন, অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সমাজের দায়িত্ব। শিক্ষা অর্জনে অনুপ্রেরণা জোগাতে এ ধরনের কার্যক্রমের কোনো বিকল্প নেই। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও আয়োজকরা শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন। এ সময় শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।দ

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️