চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী গুলিবিদ্ধ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী গুলিবিদ্ধ
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহতদের স্বজনরা বিএসএফকে দায়ী করলেও তা অস্বীকার করেছে ভারতীয় বাহিনী।  

বৃহস্পতিবার (২৪ জুলাই) দিনগত রাত চারটার দিকে সিংনগর বিওপির সীমান্তে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- মনাকষা ইউনিয়নের সাহাপাড়া মুন্সিপাড়ার পন্ডিতপাড়ার আরিফুল ইসলাম হানিফের ছেলে সেলিম (২৫) ও মুন্নাপাড়া তারাপুরের সুলতানের ছেলে সুমন (২৮)।

স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার ভোরে ১০ জনের একটি দল শিংনগর সীমান্তের ১৬৪/৫এর ১এস পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এসময় ভারতীয় বিএসএফের ৭১ ব্যাটালিয়নের দৌলতপুর সীমান্তে, ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন তারা। এ সময় তাদের সঙ্গীরা তাদের উদ্ধার করে সারাদিন গোপনে থেকে বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 

তবে বিজিবির পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে শুধু সেলিম নামে একজনের গুলিবিদ্ধ হওয়ার কথা জানানো হয়েছে।

এ বিষয়ে বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এক ম্যাসেজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে সিংনগর বিওপির পক্ষ থেকে দৌলতপুর ক্যাম্পের বিএসএফের সঙ্গে যোগাযোগ করলে তারা বিষয়টি অস্বীকার করে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️