বিএনপির নৈরাজ্য দমনে ছাত্রলীগই যথেষ্ট: মাহিয়া মাহি

চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিএনপির নৈরাজ্য দমনে ছাত্রলীগই যথেষ্ট: মাহিয়া মাহি

চিত্রনায়িকা নায়িকা মাহিয়া মাহি বলেছেন, বর্তমান বিএনপি দেশকে একটি নৈরাজ্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা উন্নয়ন বঞ্চিত করতে চায় বঙ্গবন্ধুর হাতে গড়া সোনার বাংলাকে। যার কারণে দেশে হরতাল–অবরোধের নামে আগুন সন্ত্রাসে নেমেছে। তাদের আগুন সন্ত্রাস দমনে বাংলাদেশ ছাত্রলীগের নেতা–কর্মীরাই যথেষ্ট। 

আজ সোমবার দুপুরে দেশব্যাপী বিএনপির অবরোধের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহিয়া মাহি।

মাহি বলেন, ‘আমি চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়েক দিন যাবৎ ঘুরেছি। কোথাও হরতাল-অবরোধের প্রভাব পড়েনি। মানুষ এখন বুঝতে শিখেছে তারা আগুন সন্ত্রাসের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ। ফলে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী সংসদ নির্বাচনে আবারও নৌকার প্রার্থীদের বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গঠনে সহযোগিতা করবে।

বাংলাদেশ ছাত্রলীগ চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার আয়োজনে মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক ঘুরে শহরের বঙ্গবন্ধু মঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়। 

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাইফ জামান আনন্দ, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক রমজান ইসলাম সোহানসহ অন্যরা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️