ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে কয়েদির মৃত্যু
সুজিত কুমার চক্রবর্তী ব্রাহ্মণবাড়ীয়া স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মাদক মামলার সাজাপ্রাপ্ত মরণ মিয়া( ৪০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ মে) সকালে মরণ মিয়া কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জন্য নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরণ মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের বায়জিদ মিয়ার ছেলে।গত ৯ মে মাদকসেবনের অপরাধে তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে ছিলেন।
হাসপাতাল ও কারাগার সূত্রে জানা যায়, কারাগারে মরণ মিয়া সোমবার ১৮ মে সকালে নাস্তা করার সময় হঠাৎ বুকে ব্যথা ও অসুস্থতাবোধ করলে কারাগারের কতৃপক্ষ তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মোঃ মজিবুর রহমান মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত ৯ মে মরণ মিয়া কারাগারে এসেছে। সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে পাঠানো হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। যাবতীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহ দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




