চাঁপাইনবাবগঞ্জে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় রাস্তার পাশে পড়ে থাকা এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

চাঁপাই প্রেস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় রাস্তার পাশে পড়ে থাকা এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ (২৩জুন)সোমবার সকালে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের পারিলা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নাচোল থানার  অফিসার ইনচার্জ (ওসি)মনিরুল ইসলাম।

নিহত যুবক রাজু আহম্মেদ(২১)নাচোল উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুল মোত্তালেবের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মনিরুল ইসলাম চাঁপাই প্রেস'কে বলেন,রোববার রাতে কোনো এক সময় কে বা কারা যুবকের গলা কেটে হত্যার পর লাশ রাস্তার ধারে ফেলে যায়। পরে সোমবার ভোরে পথচারীরা তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় গ্রাম পুলিশ ও ইউপি সদস্যকে খবর দেয়।পরে তারা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আরও চাঁপাই প্রেস'কে বলেন, এ হত্যাকাণ্ডের প্রাথমিকভাবে কোনো কারণ জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এছাড়া এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️