চাঁপাইনবাবগঞ্জে টেনে কাটা পড়ে বৃদ্ধ মহিলার মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধা মহিলার (৬৫) মৃত্যু হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে টেনে কাটা পড়ে বৃদ্ধ মহিলার মৃত্যু

নাচোল প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধা মহিলার (৬৫) মৃত্যু হয়েছে। নাচোল উপজেলার কসবা ইউনিয়নের পুরাতন কাজলা নামক স্থানে বুধবার আনুমানিক ভোর পৌনে ৫টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন যাবত ভারসম্যহীন এই বৃদ্ধা মহিলাকে কাজলা বাজারে ও তার আশপাশে ঘুরাফেরা করতে দেখা গেছে। 

এলাকাবাসীরা বলেন,পুরাতন কাজলার রেল ক্রসিং থেকে প্রায় ২০০ গজ দূরে লাইনের পাশে ট্রেনে কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন হওয়া অজ্ঞাত বয়স্ক মহিলার মরদেহটি দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

আমনুরা রেলওয়ে জিআরপির ইনচার্জ এস.আই মাইনুল হক আমাদের বলেন,রেলওয়ে পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে মরদেহটি উদ্ধার করেন।

 তিনি আরও বলেন,রাজশাহী থেকে রহনপুরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। মহিলাটির বয়স প্রায় আনুমানিক ৬৫ বছর। সকাল সাড়ে ৮টার সময় তার মরদেহ উদ্ধার ও হস্তান্তরের পরবর্তী আইনী পদক্ষেপ সম্পন্ন করা হয়েছে এবং একটি ইউডি মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️