চাঁপাইনবাবগঞ্জে স্বপ্ন সুপার শপের নতুন আউটলেট উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে স্বপ্ন সুপার শপের নতুন আউটলেট উদ্বোধন

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জে আধুনিক কেনাকাটার নতুন দিগন্ত উন্মোচন করে দেশের অন্যতম জনপ্রিয় রিটেইল চেইন ‘স্বপ্ন’ সুপার শপের নতুন আউটলেটের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২১ জুন) বিকেল ৫টায় সদর উপজেলার শান্তি মোড়স্থ এলএস টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটির নতুন এই আউটলেট।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ ফিতা কেটে আউটলেটটির কার্যক্রমের শুভ সূচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন আউটলেটের ফ্র্যাঞ্চাইজিস্ট ওনার মো. মাসুদ রানা সুমন, রাজশাহী বিভাগের সিনিয়র ম্যানেজার মো. আল ইমরান, আউটলেট অপারেশন ম্যানেজার মো. মঞ্জুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ আউটলেটের অপারেশন ম্যানেজার মো. ওবাইদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অবসরপ্রাপ্ত সরকারি প্রকৌশলী রনাখ-ই খোদা বকুল, বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, সিও মো. ইউসুব আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জের ক্রেতাদের জন্য আধুনিক, নিরাপদ ও নির্ভরযোগ্য কেনাকাটার পরিবেশ নিশ্চিত করতেই স্বপ্ন সুপার শপের এই নতুন উদ্যোগ। এখানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, খাদ্যসামগ্রী, প্রসাধনী, গৃহস্থালি সামগ্রীসহ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় বিভিন্ন পণ্য এক ছাদের নিচে পাওয়া যাবে।

আউটলেট কর্তৃপক্ষ জানায়, নতুন এই শপে ১ হাজার ৫০০টিরও বেশি পণ্য মজুদ রাখা হয়েছে। গ্রাহকদের জন্য নিয়মিত বিশেষ অফার ও মূল্যছাড়ের ব্যবস্থাও থাকবে। প্রতি শুক্রবার ও শনিবার নির্বাচিত বিভিন্ন পণ্যে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় এবং নির্দিষ্ট পণ্যে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত মূল্যছাড় উপভোগ করতে পারবেন ক্রেতারা।

ফ্র্যাঞ্চাইজিস্ট ওনার মো. মাসুদ রানা সুমন বলেন, “চাঁপাইনবাবগঞ্জের মানুষের কাছে মানসম্মত পণ্য ও উন্নত সেবা পৌঁছে দেওয়াই আমাদের অঙ্গীকার। গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সেবার মান বজায় রাখব।

উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। নতুন এই আউটলেট চালুর ফলে জেলার মানুষ আধুনিক সুপার শপিংয়ের সুবিধা আরও সহজে উপভোগ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️