চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

আগামী ২০ অক্টোবর ২০২৩ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ে পুলিশের সাথে পূজামন্ডপের নেতৃবৃন্দের মতবিনিময় সভা হয়েছে।

বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উদ্যোগে থানা সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর মডেল থানার পুলিশ পরিদর্শক এসএম মাকছুদুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক তরুণ সাহা, পৌর শাখার সভাপতি অপূর্ব সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ রায়, সদর উপজেলা শাখার সভাপতি অর্জন চৌধুরী, পৌর শাখার সভাপতি সঞ্জয় ঘোষ, উপরাজারামপুর তাঁতীপাড়া দূর্গা মন্দিরের সভাপতি কানাই চন্দ্র দাস। এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলার ৬২টি দূর্গাপূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনা মতে এবার প্রতিটি দূর্গাপূজা মন্ডপ এলাকায় আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। প্রতিবারের ন্যায় তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি প্রতিটি পূজামন্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে মন্দির কমিটির সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️