চাঁপাইনবাবগঞ্জে আয়কর তথ্যসেবা মাস শুরু

আয়কর রিটার্ন দাখিলসহ মেলার পরিবেশে করদাতাদের সব ধরনের সেবা দিতে গত ১ নভেম্বর থেকে শুরু হয় আয়কর তথ্যসেবা মাস

চাঁপাইনবাবগঞ্জে আয়কর তথ্যসেবা মাস শুরু

কর দেব গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে আয়কর তথ্যসেবা মাস। আয়কর রিটার্ন দাখিলসহ মেলার পরিবেশে করদাতাদের সব ধরনের সেবা দিতে গত ১ নভেম্বর থেকে শুরু হয় আয়কর তথ্যসেবা মাস। গোটা মাসজুড়ে রাজশাহী কর অঞ্চলের আওতাধীন সার্কেল-১৫, চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ে নিরবচ্ছিন্নভাবে পাওয়া যাবে করসেবা।

সার্কেল-১৫ সূত্রে জানা গেছে, কর সংস্কৃতির বিকাশ, কর সচেতনতা বৃদ্ধি এবং করদাতাদের আস্থা ও বিশ্বাস অর্জনের লক্ষে নভেম্বর মাসকে আয়কর তথ্যসেবা মাস ঘোষণা করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। উৎসবের আমেজ আনার জন্য করসেবা মাসে এখানে মেলার আদলে করসেবা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে।

এই কার্যালয়ের উন্মুক্ত স্থানসহ দপ্তরে রিটার্ন গ্রহণ বুথ ও হেল্প ডেস্ক স্থাপন করে রিটার্ন গ্রহণের পরিবেশকে আকর্ষণীয় করে তোলা হয়েছে। একইসঙ্গে রিটার্ন দাখিলকারী করদাতাদের তাৎক্ষণিক প্রাপ্তি স্বীকারপত্রের সঙ্গে রিটার্ন দাখিলের জন্য উৎসাহ প্রদান করা হচ্ছে।

অনলাইনে কীভাবে রিটার্ন দাখিল করা যায়, সে বিষয়টি হাতেকলমে দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। অনলাইনে রিটার্ন দাখিল করলে কর সার্টিফিকেট নেয়ার জন্য অফিস যেতে হবে না। ই-টিআইএন রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখা হয়েছে। নিজস্ব ব্যবস্থাপনায় প্রচার-প্রচারণা অব্যাহত রাখা হয়েছে। পত্রিকায় বিজ্ঞপ্তির পাশাপাশি পোস্টার বিলবোর্ড টানানো হয়েছে।

২০১০ সাল থেকে প্রতিবছর কর মেলা আয়োজন করে আসছে এনবিআর। এরই মধ্যে এই কর মেলা সাধারণ করদাতাদের কাছে বেশ জনপ্রিয় হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️