চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু

অনূর্ধ্ব-১৫ বালক-বালিকাদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু

চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু

চাঁপাইনবাবগঞ্জে ‘সুস্থ দেহ সুন্দর মন’- এই স্লোগানে অনূর্ধ্ব-১৫ বালক-বালিকাদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে আ.আ.ম. মেসবাহুল হক বাচ্চ ডাক্তার স্টেডিয়াম সংলগ্ন সুইমিং পুলে এই সাঁতার প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা ক্রীড়া অফিস এই সাঁতার প্রশিক্ষণের আয়োজন করেছে।

জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ট্রেজারার মো. বদিউজ্জামান বুদ্ধু, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি শেখ ফরিদ সায়েম, চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল সমিতির সাধারণ সম্পাদক আপেল, নির্বাহী সদস্য হুমায়ূন কবির লুকু, আজিজুল হকসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ।

মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণে চাঁপাইনবাবগঞ্জের ৫০ জন বালক-বালিকা অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️