ফিলিস্তিনে হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল

গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর অমানবিক ও বর্বরোচিত হামলা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন চাঁপাইনবাবগঞ্জের ধর্মপ্রাণ মুসলমানরা।

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ:গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর অমানবিক ও বর্বরোচিত হামলা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন চাঁপাইনবাবগঞ্জের ধর্মপ্রাণ মুসলমানরা।

২১ মার্চ শুক্রবার জুমার নামাজ শেষে জেলা শহরের শান্তিমোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিশ্বরোড মোড়ে গিয়ে শেষ হয়।পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্বনেতাদের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে ফিলিস্তিনের মানুষদের প্রতি সবাইকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানান। এসময় তারা সরকারকে শুধু নিন্দা জানানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশ্ব দরবারে এ ঘটনার বিরুদ্ধে বিশ্বমত গড়ে তুলতে সহযোগিতা করার আহ্বান জানান। সমাবেশে বক্তারা ইসরায়েল ও ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানান। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন শ্রেণি পেশার কয়েকশ মুসল্লী অংশ গ্রহণ করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️