হারুন এমপিকে বিপুল ভোটে জয়লাভ করার পক্ষে সেচ্ছাসেবক দলের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৩নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের উদ্যোগে এক মতবিনিময় সভা

হারুন এমপিকে বিপুল ভোটে জয়লাভ করার পক্ষে সেচ্ছাসেবক দলের মতবিনিময়

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৩নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারী) বিকেল ৫টায় জেলা ঠিকাদার সমিতির হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মোঃ তারেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো: বাবর আলী রুমন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“আগামী জাতীয় নির্বাচনের আগে কোনো বিতর্কিত বা আওয়ামী লীগপন্থী ব্যক্তি সেচ্ছাসেবক দলে প্রবেশ করতে পারবে না। তবে যেসব আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ বা বিতর্কিত তথ্য নেই, তাদের ঘরোয়া বৈঠকের মাধ্যমে মূল্যায়ন করে দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে, তিনি আরও বলেন, আগামীতে যদি জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তবে ৩নং ওয়ার্ডে কোন দুর্বিতায়ন প্রশ্রয় দেওয়া হবে না। সেচ্ছাসেবক দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি, এবং ১২ ফেব্রুয়ারী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪ বারের সাবেক সফল সংসদ সদস্য ও বিএনপি চেয়রাম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য মো: হারুনুর রশীদ কে ধানের শীষে বিপুল ভোটের মাধ্যমে জয় ছিনিয়ে আনার প্রত্যায় ব্যাক্ত করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, ওয়ার্ড সেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এছাড়া স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সভায় অংশ নেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️