চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা উদ্ধার

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জে পুলিশের থামার সংকেত পেয়ে মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যান তিন আরোহী। পালানোর সময় মোটরসাইকেলের হ্যান্ডেলে ঝোলানো একটি ব্যাগের হাতল ছিঁড়ে রাস্তাজুড়ে ছড়িয়ে পড়ে ইয়াবার প্যাকেট। পরে ঘটনাস্থল থেকে ৭ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগ উত্তরপাড়া জামে মসজিদের সামনে চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন পিপিএম জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় চলমান বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়। তবে সংকেত অমান্য করে তিন আরোহী মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যান।

তিনি আরও জানান,পালানোর সময় মোটরসাইকেলের হ্যান্ডেলে ঝোলানো ব্যাগের হাতল ছিঁড়ে যাওয়ায় ভেতরে থাকা ইয়াবার প্যাকেটগুলো সড়কে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে ৭ হাজার পিস ইয়াবা এবং একটি বাজাজ ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে,পালিয়ে যাওয়া ব্যক্তিদের একজনকে শনাক্ত করা হয়েছে। তিনি শিবগঞ্জ উপজেলার বোগলাউড়ি বহরাপাড়া গ্রামের মো. আব্দুর রউফ (৪৪)। তার সঙ্গে থাকা আরও দুই সহযোগীকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️